ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ১২:৩৩ রাত

ইরানের সঙ্গে আজই ইসলামাবাদে চুক্তি সই হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত, ইরানের সঙ্গে আজই ইসলামাবাদে চুক্তি সই হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্তিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

তবে তিনি ঠিক কোন সময়সীমার কথা বলেছেন, তা স্পষ্ট নয়, কারণ সাক্ষাৎকারটি ঠিক কখন নেওয়া হয়েছিল, সেটিও পরিষ্কার নয়। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে তিনি ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু উড়িয়ে দেবেন।

এদিকে ইরান এই দাবির কোনো নিশ্চিয়তা দেয়নি এবং ইসলামাবাদে প্রতিনিধিদল পাঠানোর বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে পাকিস্তানি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, তেহরান দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহী, যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন

রোববার ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নতুন করে আলোচনার জন্য ইসলামাবাদে যাবেন। প্রতিনিধিদলে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

এর আগে ১১-১২ এপ্রিল পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠকের আয়োজন করেছিল। তবে সেই আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

হজ ভিসা ও পারমিটে অনিয়মে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

রাজধানীর সোনারগাঁও মোড় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

ব্যারাকপুরে পরাজয়, নির্বাচনে হেরে রাজনীতি ছাড়ার ইঙ্গিত রাজ চক্রবর্তীর

সিলেটে হামে উপসর্গে ৫ ঘণ্টায় ‍তিন শিশুর মৃত্যু