ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০১:২৩ দুপুর

নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্ডাডলসহ মাদককারবারি গ্রেফতার

নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্ডাডলসহ মাদককারবারি গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ শামীম চৌধুরী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ। সে নওগাঁর সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের মৃত দুলাল চৌধুরীর ছেলে। গত শনিবার দিবাগত রাত ৮টায় উপজেলার সারাইগাছী-সাপাহার আঞ্চলিক মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সারা দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় শামীম চৌধুরী একটি মোটরসাইকেল নিয়ে আসলে তল্লাশি করে তার সাথে থাকা একটি শপিং ব্যাগে তিন লাখ টাকা মূল্যের এক হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তার সুজুকি জিকসার মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।  

আরও পড়ুন

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্ডাডলসহ মাদককারবারি গ্রেফতার

আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে : ইরান

হাসানাহ কুরআন অলিম্পিয়াডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন আজহারি 

‘একজন চিংড়ি প্রিয় পরী’

লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত

‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের বিজ্ঞপ্তি জারি