সিরাজগঞ্জের চৌহালীর যমুনাপাড়ে জমে উঠেছে বৈশাখী মেলা
এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর পাড়জুড়ে জমে উঠেছে প্রাণের বৈশাখী মেলা। বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এই মেলায় ভিড় করছেন বিভিন্ন চরাঞ্চল ও আশপাশের গ্রামের মানুষ।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এমন দৃশ্য দেখা গেছে। মেলায় রয়েছে গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন মাটির তৈরি খেলনা, হাতের কাজের পণ্য, বাঁশ ও কাঠের জিনিসপত্র, মিষ্টান্ন আর পিঠার দোকান।
শিশুদের জন্য রয়েছে নাগরদোলা ও বিভিন্ন খেলনা, আর বড়দের জন্য রয়েছে লোকজ সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার পর শুরু হয় উপচে পড়া ভিড়। চরের মানুষের কাছে এই মেলা শুধু বিনোদনের নয়, বরং সামাজিক মিলনমেলারও একটি বড় উপলক্ষ।
আরও পড়ুননদীর সাথে প্রতিনিয়ত সংগ্রাম করা মানুষদের জীবনে এই উৎসব নিয়ে আসে স্বস্তিআর আনন্দের বার্তা। নৌকা আর ঘোড়ার গাড়িতে করে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এই মেলায়, যা পুরো এলাকাকে করে তুলেছে উৎসব মুখর পরিবেশ।
এ বিষয়ে মেলার আয়োজক কমিটির সভাপতি আলমগীর হোসেন টাইগার বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে মেলা পরিচালনা হচ্ছে।
মন্তব্য করুন







