ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০১ রাত

চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু এবং অন্তত: ১২ জন আহত হয়েছেন। এরপর উপজেলা প্রশাসন ভিমরুলের চাক সরানোর উদ্যোগ নিয়েছে। মৃত সিরাজুল শিবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের সেলিমাবাদ দেবিনগর এলাকার আবেদ আলীর ছেলে।

একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মচারী মো.মোরসালিন ও মো.শাহিন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর এখন তারা শংকামুক্ত। এছাড়াও আহতেদের মধ্যে রয়েছেন মৃত সিরাজুলের সাথে থাকা ট্রলি চালক ও সেলিমাবাদ মোহনবাগ এলাকার বেনু শেখের ছেলে মো. সালাউদ্দিন(৪৬), সেলিমবাদ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো.রমজান, তাঁর মা এবং  ৫ বছর বয়সী তার  এক শিশু সন্তান  এবং  একই বয়সী দুই ভাগিনা-ভাগিনী।

জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ও বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কানসাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  মোহনবাগ কারবালা পুকুরপাড় সংলগ্ন একটি আমবাগানে ভিমরুলের আক্রমনের ঘটনা ঘটে। ওই সময় আহত হন অন্তত: ১০ জন। তাদের মধ্যে সিরাজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিকাল ৫টার দিকে তঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

দুজনকে রাজশাহী পাঠােনা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এরপর গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ওই স্থানে আরও দুজন ভিমরুলের আক্রমনের শিকার হন। জানা গেছে, এর পর ওই স্থানে ভয়ে কেউ যেতে চাচ্ছে না। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ওই স্থান নিরাপদের উদ্যোগ নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর, বাবা-ছেলে গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে মরা গরুর মাংসে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বিক্রির সময় ব্যবসায়ী আটক, জরিমানা

পাবনার সুজানগরে পানির দরে লাউ বিক্রি

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

সিরাজগঞ্জে মসজিদে মাইকিং করে রোগী ডেকে এনে অর্থ আদায় স্বাস্থ্যসেবীর জরিমানা