ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ দুপুর

লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত

লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত, ছবি: সংগৃহীত।

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। তিনি কেল্লায় মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেছেন। রোববার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বিশেষ দূত চার্লস হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে লালবাগ কেল্লা পরিদর্শন করেন। বিশেষ দূত মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন, যার পুনরুদ্ধারে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন সহায়তা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।

আরও পড়ুন

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার। শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নিতে তার এই সফর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর

ঈদ উপলক্ষে পশুহাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপির সভা

‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’— প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস

ঈদুল আযহার বাকি এক সপ্তাহ : বগুড়ার বিপণিবিতানগুলোতে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ