ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ১২:১২ রাত

বাংলাদেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

ছবি: সংগৃহীত, বাংলাদেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় মারা যাওয়া ৩৪ প্রবাসী বাংলাদেশির দেহ দেশে পৌঁছেছে।

শনিবার (১৮ এপ্রিল) আলাদা ফ্লাইটে মরদেহগুলো দেশে আসে। তাদের সবার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

দেশে পৌঁছানো মরদেহের মধ্যে কুয়েত থেকে ৩০ জন, মালয়েশিয়া থেকে ২ জন এবং লিবিয়া থেকে ২ জন প্রবাসী আছেন।

আরও পড়ুন

মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ বছরের আইনি লড়াইয়ে ৭৮৭ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

শ্রীমঙ্গলে দু'পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত অন্তত ১৬

ইতিহাস গড়ে ষষ্ঠবার বিশ্বকাপে রোনালদো, শক্তিশালী দল ঘোষণা পর্তুগালের

ফরিদপুরে চিকিৎসাধীন গোপালগঞ্জের এক হাজতির মৃত্যু

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

পেলের রেকর্ডে ভাগ বসাতে পারেন নেইমার