ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০১:০৯ দুপুর

আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে : ইরান

আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে : ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু উভয় দেশই একটি শান্তি চুক্তি থেকে অনেক দূরে আছে।

যদিও ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘অত্যন্ত ভালো আলোচনা’ চলছে এবং তিনি হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কোনা ‘ব্ল্যাকমেইল’ করতে দেবেন না।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইরানের জাহাজ ও বন্দরের ওপর মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যমে জানিয়েছে যে, যুদ্ধজাহাজ রুশমোর (এলএসডি-৪৭) জাহাজে অবস্থানরত নাবিক ও মেরিনরা আরব সাগরে নৌ অবরোধ কার্যক্রম পরিচালনা করছে। সেন্টকম এই বাহিনীর প্রস্তুতির কিছু ছবিও প্রকাশ করেছে।

আরও পড়ুন

সমঝোতার আশা জাগিয়েও ফের গভীর অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক সম্পর্ক। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বন্দর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। অন্যদিকে ওয়াশিংটনও তাদের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিতে অটল। এর ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের অযৌক্তিক সব দাবি থেকে সরে আসতে চাইছে না। খাতিবজাদেহর মতে, একটি যৌথ কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত দুই পক্ষের মুখোমুখি বসা সম্ভব নয়। খবর : বিবিসি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে : ইরান

হাসানাহ কুরআন অলিম্পিয়াডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন আজহারি 

‘একজন চিংড়ি প্রিয় পরী’

লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত

‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের বিজ্ঞপ্তি জারি

গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান