পরিবহন চালক-শ্রমিকরা কাউকে চাঁদা দেবেন না : হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে পুরাতন বাসট্যান্ডে শনিবার সকালে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিএনপি,অটোরিকসা ও অটোচালকদের এক সমাবেশে বলেন, আজ থেকে সকল ধরনের যানবাহন থেকে চাঁদা আদায় বন্ধ ঘোষণা করা হলো।
কোন পরিবহন চালক ও শ্রমিকরা আর কাউকে চাঁদা দেবেন না। আমি যতটুকু জেনেছি বাসটার্মিনাল ছাড়া অন্য কোন জায়গা থেকে চাঁদা নেওয়া যাবে না। আমার নির্বাচনি অঙ্গীকার ছিল উল্লাপাড়াকে চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করা। সেই হিসেবে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। নির্বাচনের পরও আমি বলেছি, উল্লাপাড়ায় কোথাও কোন চাঁদাবাজ থাকবে না। সিএনজি,অটোরিকসাসহ অন্যান্য যানবাহন থেকে ১০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। আগে আরো বেশি নেওয়া হতো।
আজ থেকে আপনারা কেউ চাঁদা দেবেন না। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এটিএম আরিফ বলেন, গত ২০ বছর ধরে উল্লাপাড়ায় এ সকল যানবাহন থেকে সড়ক ও জনপথ বিভাগের একটি ইজারা পরিপত্র অনুযায়ী পৌর কাউন্সিলরা এলাকা ভিত্তিক টাকা আদায় করতেন। যেহেতু এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনতাই আপাতত চাঁদা আদায় বন্ধ থাকবে। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিষয়টি অবগত করে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, দপ্তর সম্পাদক আব্দুল বারী ও স্থানীয় নেতৃবৃন্দসহ পরিবহন শ্রমিকরা।
মন্তব্য করুন







