ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ রাত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোবাইল ফোনে প্রবাসীর একাধিক বিয়ে ফাঁস, প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোবাইল ফোনে প্রবাসীর একাধিক বিয়ে ফাঁস, প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মোবাইল ফোনে এক প্রবাসীর একাধিক বিয়েকে কেন্দ্র করে তোলপার সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজনের উপস্থিতিতে ভিডিওকলের মাধ্যমে প্রথম বিয়ের পর একইভাবে দ্বিতীয় বিয়ে করেন ওই প্রবাসী। পরে দ্বিতীয় বঊ ঘরে উঠানোর ঘটনা ফাঁস হলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে এলাকায়। এ নিয়ে গতকাল রোববার বেলা ১১টায় অভিযুক্ত প্রবাসীর বাড়ির সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।

এসময় এলাকার বেলাল, দেলজন বেওয়া বলেন, উপজেলার বড়লই জকিরিয়াটারী গ্রামের মৃত আবেদ আলী দর্জির দ্বিতীয় ছেলে বাবু মিয়া দীর্ঘদিন ধরে দুবাইয়ে থাকেন। প্রবাসে অবস্থানকালে তিনি একই গ্রামের জয়নাল আলীর মেয়ে জিম খাতুনকে মোবাইল ফোনে বিয়ে করেন।

প্রতিবেশী হওয়ায় কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি না হলেও, ভিডিওকলের মাধ্যমে বরের পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়। এরমধ্যেই ওই প্রবাসী উপজেলার নওদাবশ গ্রামের সিরাজুল হকের মেয়ে শিরীনা খাতুনের সাথে সম্পর্ক গড়ে তুলে একইভাবে বিয়ে করেন। পরে শিরীনাকে বউ হিসেবে বাড়ি আনলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

আরও পড়ুন

এ বিষয়ে বড়ভিটা ইউনিয়নের বড়লই ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার বলেন, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের নামে একাধিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ সত্য। এতে সংশ্লিষ্ট পরিবারগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পুরো এলাকায় বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোবাইল ফোনে প্রবাসীর একাধিক বিয়ে ফাঁস, প্রতিবাদে মানববন্ধন

কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব উদযাপন

৪৮টি রেফ্রিজারেটর মডেল নিয়ে জমজমাট "ঈদ উৎসব Super 7 কার্নিভাল" ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলো সনি-র‍্যাংগস""

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এর কোয়ার্টারলি বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ১৩ তম বিশেষ সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত