ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ বিকাল

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব উদযাপন

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব উদযাপন

ঢাবি প্রতিনিধি: “উৎসবের বুননে ঋদ্ধ হোক আমাদের অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান-সাংক্রাই-বিহু-বৈসু উদযাপন করা হয়েছে।

আজ(১২ এপ্রিল) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ফুল নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি এবং ঐতিহ্যবাহী ‘পাজন’ পরিবেশনের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ফুল নিবেদন ও র‌্যালির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, ঢাকা বিশ্ববিদ্যালয় হিল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃতি নিশান চাকমা এবং জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিকসহ অনেকে।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, পাহাড় ও সমতল থেকে আগত আদিবাসী শিক্ষার্থীদের উপস্থিতিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য ও সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে। এ ধরনের উৎসবের মাধ্যমে তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়। তিনি ভবিষ্যতে এ উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে দেবাশীষ পাল বলেন, উৎসবের দিনগুলোতে ছুটি না থাকায় আদিবাসী শিক্ষার্থীদের পরিবার থেকে দূরে অবস্থান করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। সম্মানিত অতিথির বক্তব্যে কৃতি নিশান চাকমা বলেন, দীর্ঘদিন ধরে এ উৎসব উপলক্ষে ছুটির দাবি জানানো হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থী, জুম্ম শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব উদযাপন

৪৮টি রেফ্রিজারেটর মডেল নিয়ে জমজমাট "ঈদ উৎসব Super 7 কার্নিভাল" ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলো সনি-র‍্যাংগস""

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এর কোয়ার্টারলি বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ১৩ তম বিশেষ সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত

ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর অ্যাকুয়ারিং ও  ক্যাশলেস ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

বগুড়ার ধুনটে ইয়াবাসহ সরকারি কর্মচারী গ্রেফতার