ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর অ্যাকুয়ারিং ও ক্যাশলেস ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক
দেশের শীর্ষস্থানীয় শরিয়াহসম্মত আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর (স্ট্যাটিক ও ডায়নামিক) অ্যাকুয়ারিং এবং “ডিজিটাল ও ক্যাশলেস ক্যাম্পেইন ২০২৬” উদ্বোধন করেছে। ১২ এপ্রিল, রবিার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে প্রোডক্টসমূহ ও ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান । এ উদ্যোগ দেশের ডিজিটাল ও ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন, এপিআই-নির্ভর প্রযুক্তির মাধ্যমে সমন্বিত ও নির্বিঘ্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে, যা ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম চালুর ফলে গ্রাহকরা সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেনের সুবিধা পাবেন এবং দাতব্য কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এসব উদ্যোগ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাগত বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়সীমার আগেই বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল দানবক্স ও পেমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেন, এই সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ ব্যবহার করে সহজ ও নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এস. এম. আবু জাফর ও সৈয়দ আবুল হাশেম, ম্যানেজমেন্ট কমিটির (ম্যানকম) সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
ডিজিটাল দানবক্স গ্রাহকদের জন্য সহজ, স্বচ্ছ ও নিরাপদভাবে ডিজিটাল মাধ্যমে দান করার সুযোগ তৈরি করবে। অন্যদিকে বাংলা কিউআর অ্যাকুয়ারিং (স্ট্যাটিক ও ডায়নামিক) সিস্টেমের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকরা তাৎক্ষণিক, নিরাপদ ও ঝামেলামুক্ত ডিজিটাল লেনদেন সম্পাদন করতে পারবেন। “ডিজিটাল ও ক্যাশলেস ক্যাম্পেইন ২০২৬”-এর মাধ্যমে ব্যাংকটি দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রসার, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকসেবাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে।
মন্তব্য করুন









_medium_1775999931.jpg)