ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬ ০৭:৪০ পিএম

ব্যাংক এশিয়ার ১৩ তম বিশেষ সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ১৩ তম বিশেষ সাধারণ সভা ১২ এপ্রিল ২০২৬ তারিখে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান জনাব রোমো রউফ চৌধুরী সভার সভাপতিত্ব করেন। 
সভায় শেয়ারহোল্ডার কর্তৃক ব্যাংক আলফালাহ লিমিটেড এর বাংলাদেশ অপারেশন অধিগ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়। এই অধিগ্রহণের আওতায় সংশ্লিষ্ট সকল সম্পদ, দায়, অধিকার ও বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত থাকবে, যা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব জাকিয়া রউফ চৌধুরী, পরিচালক জনাব রোমানা রউফ চৌধুরী, জনাব ফারহানা হক, জনাব এনাম চৌধুরী, জনাব নাফিস খন্দকার, জনাব সাবেত নাঈম চৌধুরী, জনাব ফারজানা খান ও জনাব মোঃ আতাউর রহমান, এনডিসি উপস্থিত ছিলেন। 
ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন সহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, কোম্পানী সেক্রেটারী (ভারপ্রাপ্ত) জনাব জাহিদ হাসান সভায় যোগদান করেন। 
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ ভার্চয়ালি সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

খেলা দেখতে গিয়ে ব্রাজিল সমর্থকদের তোপের মুখে আর্জেন্টিনার সমর্থক

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: সেতুমন্ত্রী

চ্যালেঞ্জে হেরে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

ডিপফেক ও ভয়েস ক্লোনিং সাইবার সুরক্ষায় নতুন আতঙ্ক

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির