ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ০৬:২৮ পিএম

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: সেতুমন্ত্রী

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: সেতুমন্ত্রী

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রেলসেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং নতুন কোচ দেশে আসার প্রক্রিয়ায় রয়েছে। আগামী মাসে কিছু কোচ হাতে পেলেই প্রথম পর্যায়ে দুটি নতুন রুটে ট্রেন চালু করা হবে। এর মধ্যে অগ্রাধিকার পাচ্ছে ঢাকা-পাবনা রুট, পরে চালু হবে ঢাকা-খুলনা রুট।

তিনি বলেন, আমি খুলনার মানুষ হলেও মনে করি পাবনার মানুষের দুর্ভোগ অনেক বেশি। তাই ঢাকা-পাবনা রুটকেই আগে গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সেতুমন্ত্রী। তিনি বলেন, যাত্রীসেবা ও জনস্বার্থ নিশ্চিত করতে পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে হবে। এ কাজে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা পাওয়া যাচ্ছে।

মন্ত্রী জানান, সরকার একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বহুমাত্রিক (মাল্টিমোডাল) যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে সড়ক, রেল ও নৌপথ সমন্বিতভাবে পরিচালিত হবে। এর মাধ্যমে দেশের যোগাযোগ খাতে বড় ধরনের পরিবর্তন আসবে।

পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়নের দাবির বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ শুরু হয়েছে। বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এসব প্রকল্প বাস্তবায়নে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।

 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: সেতুমন্ত্রী

চ্যালেঞ্জে হেরে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

ডিপফেক ও ভয়েস ক্লোনিং সাইবার সুরক্ষায় নতুন আতঙ্ক

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির

বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মিরে নিহত ২৪

পথশিশুদের জীবন সংগ্রাম