হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
রাজধানীর হাতিরঝিলে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষ থেকে আনসার নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে হাতিরঝিলকে দ্রুত আগের স্বাভাবিক ও আকর্ষণীয় অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি।এ সময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলের আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধন নিয়েও কাজ করা হবে। হাতিরঝিল পরিচ্ছন্নতা কাজ এক সপ্তাহের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনে আরও লোকবল নিয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়ে কাজ চলছে বলেও জানান রাজউক চেয়ারম্যান।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক







