ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫১ দুপুর

মারামারিতে মাঠজুড়ে বিশৃঙ্খলা, এক ম্যাচে ২৪ লাল কার্ড 

মারামারিতে মাঠজুড়ে বিশৃঙ্খলা, এক ম্যাচে ২৪ লাল কার্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের অপেশাদার ফুটবলে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। এক ম্যাচেই দেখানো হয়েছে ২৪টি লাল কার্ড! মারামারি, বিশৃঙ্খলা আর পুলিশের হস্তক্ষেপে কলঙ্কিত হয়ে গেল একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ।

মরবিহাঁ অঞ্চলের দ্বিতীয় স্তরের লিগে অ্যাভেনির দ্য গুইলিয়ে ও ইনডিপেনডেন্ট দ্য মোরঁর মধ্যকার ম্যাচটি শেষ হয়েছিল ২-২ ড্রয়ে। কিন্তু আসল নাটক শুরু হয় শেষ বাঁশির পর। দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুতই রূপ নেয় ব্যাপক সংঘর্ষে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে খেলোয়াড়রাও এতে জড়িয়ে পড়েন। এমনকি এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে পড়েন নিজের ছেলেকে রক্ষা করতে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

সংঘর্ষে হাতাহাতির পাশাপাশি মাথায় আঘাত করার মতো ঘটনাও ঘটে। উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকেই লাল কার্ড দেখানো হয়। যার মধ্যে ১৩ জন গুইলিয়ে ও ১১ জন মোরঁর খেলোয়াড়।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারামারির সময় কিছু অংশগ্রহণকারী লাঠিও ব্যবহার করেছিলেন। পরে জাতীয় পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারামারিতে মাঠজুড়ে বিশৃঙ্খলা, এক ম্যাচে ২৪ লাল কার্ড 

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় ১৫ সেনা আহত

রাতে মুখোমুখি রিয়াল-বায়ার্ন, মাঠে নামবে আর্সেনালও

মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

ওয়ানডেতে মুশফিক-সাকিবের অভাব অনুভব করেন মিরাজ