ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৩:১৭ দুপুর

মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ছবি: সংগৃহীত।

মাধ্যমিক পর্যায়ের একাডেমিক এবং সহপাঠ কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। 

সেনাসদর জিএস শাখা (শিক্ষা পরিদপ্তর) ঢাকা সেনানিবাস পরিচালিত দেশের ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

গতকাল ৬ এপ্রিল সিজিএস এবং সভাপতি কেন্দ্রীয় সমন্বয় পরিষদ এর পক্ষে মেজর ফারজানা শারমীন সইকৃত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে মাধ্যমিক পর্যায়ের একাডেমিক এবং সহপাঠ কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ স্কুল’ নির্বাচনের সার্বিক মানদন্ডের বিবেচনায় ২০২৫ সালের শ্রেষ্ঠ স্কুল বা চ্যাম্পিয়ন হতে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সার্বিক ফলাফলে একাডেমিক ও সহপাঠ ১০০ নম্বরের মধ্যে ৯৪ দশমিক ৪০৮ নম্বর পেয়ে ১ম স্থান বা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তালিকায় ৯২ দশমিক ১২২ নম্বর পেয়ে ১ম রানার আপ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবিলিক স্কুল ও কলেজ এবং ৮৮ দশমিক ৬৩১ নম্বর নিয়ে ২য় রানার আপ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সৈয়দপুর। 

আরও পড়ুন

এমন কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সভাপতি এবং প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারি এবং শিক্ষার্থীবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট

হরমুজ প্রণালির কাছে বাংলার জয়যাত্রা, ইরানের ছাড়পত্রের অপেক্ষা

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম