ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৩:০৬ দুপুর

ওয়ানডেতে মুশফিক-সাকিবের অভাব অনুভব করেন মিরাজ

ওয়ানডেতে মুশফিক-সাকিবের অভাব অনুভব করেন মিরাজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মেহেদী হাসান মিরাজ ওয়ানডে দলে দুজন সিনিয়র ক্রিকেটারের অভাব খুব অনুভব করেন। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অবসর নেওয়ায় এক প্রকার অভিভাবকশূন্য হয়ে গেছেন তিনি। এ কারণেই কিনা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে দলে পেতে আগ্রহী ওয়ানডে অধিনায়ক। 

তিনি মনে করেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলার মতো শারীরিক ও মানসিক সক্ষমতা আছে অভিজ্ঞ এ দুই ক্রিকেটারের। মুশফিকের ফিটনেস দেখার পর এ উপলব্ধি হয়েছে মিরাজের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও এ দুই সিনিয়র ক্রিকেটারের প্রসঙ্গে কথা হয়ছে তার। তিনি জানান, বোর্ড সভাপতি ইতিবাচক সাড়াও দিয়েছেন। তবে বর্তমান বাস্তবতায় মিরাজের এই চাওয়া পূরণ নাও হতে পারে, বিশেষ করে সাকিবকে দলে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, রাজনৈতিক কারণে অদূর ভবিষ্যতে দেশে ফেরা হবে না বাঁহাতি এই অলরাউন্ডারের।

মিরাজ কেন সাকিবকে দলে চান, সে ব্যাখ্যা বিভিন্ন মঞ্চে দিয়েছেন। তার মতে, সাকিব এ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি আরও দুই বছর সীমিত ওভারের ক্রিকেটে খেলতে পারবেন। তার মতে, ‘সাকিব ভাইকে এক বা দুই ম্যাচের জন্য চাই না। উনাকে পেলে বিশ্বকাপ পর্যন্ত চাইব। তার মতো একজন ক্রিকেটার থাকলে দলের সক্ষমতা বাড়বে। আমি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই ও নাজমুল আবেদীন ফাহিম স্যারকে বিষয়টি বলেছি। যদিও সাকিব ভাইয়ের দেশে ফেরা নিয়ে একটি ইস্যু আছে।

সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও ফেরার পথ বন্ধ। আওয়ামী লীগ দেশে রাজনীতি করার অনুমতি না পাওয়া পর্যন্ত প্রবাসে থাকতে হবে তাকে। মুশফিকের সামনে সে রকম কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি টি-২০ এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট খেলছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও আছেন। টিম ম্যানেজমেন্ট চাইলে অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরতেও পারেন উইকেটরক্ষক এই ব্যাটার। 

আরও পড়ুন

মিরাজ মনে করেন, মুশফিক ভাইয়ের মতো একজন সিনিয়র ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য তৈরি হবে। তিনি অভিভাবকের মতো দিকনির্দেশনা দিতে পারবেন। তিনি যে মানের ফিট, তাতে বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে খেলতে পারবেন। ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাসম্পন্ন একজন ক্রিকেটার তিনি। তার মতো একজনকে যে কোনো অধিনায়ক দলে পেতে চায়।  

প্রধান নির্বাচকের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, মুশফিকের বিষয়ে আমাদের সঙ্গে কারও কথা হয়নি। মুশফিক যেহেতু ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই বিষয়টি নিয়ে ভাবিনি। মুশফিক কী চায়, সেটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ, সে তো ওয়ানডে খেলে না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডেতে মুশফিক-সাকিবের অভাব অনুভব করেন মিরাজ

ইরানে রাতভর ইসরায়েল-মার্কিন হামলায় নিহত ১৫

কড়া নিরাপত্তার মধ্যে আদালতে শিরীন শারমিন

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দারগাপীরের ৭০ হাত লম্বা কবর ঘিরে রহস্য!

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ