ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ দুপুর

গুরুতর আহত মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায়

গুরুতর আহত মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায়,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং বর্তমানে অচেতন রয়েছেন বলে দাবি করেছে দ্য টাইমস। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অচেতন থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না।প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে তৈরি একটি নথি উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে দেখা গেছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা বলেছেন, মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমে চিকিৎসাধীন আছেন। এই প্রতিবেদনের মাধ্যমেই প্রথমবারের মতো তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এলো বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন তার বাবা, সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার দাফনের প্রস্তুতিও চলছে, যদিও মৃত্যুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তাকে সমাহিত করা হয়নি।

আরও পড়ুন

অন্যদিকে, সংঘাত পরিস্থিতি প্রশমনে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান পাল্টা শর্ত হিসেবে স্থায়ীভাবে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের অনুমতি, দেশ পুনর্গঠন এবং লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুতর আহত মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায়

মাদারীপুরে লিফটে আটকে পড়া ৭ নারীকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

যেসব জেলায় ৬০ কিমি ঝড় হতে পারে 

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে : ধর্মমন্ত্রী

বিশ্বকাপ স্টেডিয়ামে কর্মরত শ্রমিকদের ধর্মঘটের হুমকি

জরুরি বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা