ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৩:১৭ দুপুর

বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের রোয়াংছড়িতে রান্না ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪টি বসতঘর পুড়ে গেছে।
 
গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে তাইমংছড়া এলাকার প্রীতিময় তঞ্চঙ্গ্যারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
 
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ৪টি বসতঘর পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
 
রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. ইফতেখার উদ্দিন জানান, প্রাথমিক তথ্যমতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই ৪টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা হিসেবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

ওয়ানডেতে মুশফিক-সাকিবের অভাব অনুভব করেন মিরাজ

ইরানে রাতভর ইসরায়েল-মার্কিন হামলায় নিহত ১৫

কড়া নিরাপত্তার মধ্যে আদালতে শিরীন শারমিন

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দারগাপীরের ৭০ হাত লম্বা কবর ঘিরে রহস্য!