ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ রাত

ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

ছবি: সংগৃহীত, ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

ঢাবি প্রতিনিধি : ব্যবসায়ী ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহি চৌধুরী অর্ণবকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব-কে তাঁর সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

আরও পড়ুন

উল্লেখ্য, অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা প্রতারণার অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

রফিককে স্পেশালিস্ট স্পিন কোচ করলো বিসিবি

৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

সাধারণ লোকের থেকেও আমি কম বুঝি : ভাইরাল তাজু

পাবনার সুজানগরে ২০টি বিল পানিশূন্য মাছ সংকট তীব্র