ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ১২:১২ রাত

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

ছবি: সংগৃহীত, দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

দলকে সাংগঠনিকভাবে চাঙা করতে দ্রুততম সময়ের মধ্যে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এমনটা জানান তিনি।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এরপর প্রায় ৩ ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে রাত ১১টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে মির্জা ফখরুল জানান, বৈঠকে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিএনপি সরকার গঠনের পর সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

এ সময় কবে নাগাদ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা করতে যত দ্রুতই পারা যায় বিএনপি কাউন্সিলের দিকে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

সাধারণ লোকের থেকেও আমি কম বুঝি : ভাইরাল তাজু

পাবনার সুজানগরে ২০টি বিল পানিশূন্য মাছ সংকট তীব্র

বগুড়ার সোনাতলায় ব্রিজের এপ্রোচে মাটি ভরাট না করায় দুর্ভোগ

বগুড়ায় সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশনা মানা হচ্ছে না

 বগুড়ার ধুনটে গ্রামীন পথের ধারে সৌরভ ছড়াচ্ছে অবহেলায় বেড়ে ওঠা ভাঁটফুল