ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৯:০২ রাত

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সরকারের

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সরকারের

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার।

আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। এটি সরবরাহ করবে ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’। প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৬ ডলার দরে ব্যয় হবে ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ ডলার। বাংলাদেশি টাকায় ৬৮৯ কোটি ২৯ লাখ ৫৪ হাজার টাকা।

অর্থ মন্ত্রণালয় জানায়, ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে মোট ৫ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকে ক্রয় কমিটি প্রাথমিক পর্যায়ে ১ লাখ মেট্রিক টন কেনার অনুমোদন দিয়েছে।এছাড়া দুই কার্গো এলএনজি আমদানি করা হবে ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে।

অর্থ মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল ক্রয়ের প্রস্তাবটি ক্রয় কমিটির বৈঠকের আগে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়।ওই বৈঠকে জ্বালানি তেল আমদানির আরও দুটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হলেও ক্রয় কমিটির বৈঠকে সেই প্রস্তাব দুটি প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আরও পড়ুন

 

ওই প্রস্তাব দুটির একটিতে ‘ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডকো’ থেকে ১০ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড অকটেন আমদানি; আর অপর প্রস্তাবে ‘ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি’ থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

বিচারকরা স্বাধীন বলেই এনসিপি নেতার একদিনে জামিন: আইনমন্ত্রী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলার কড়া জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী