ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ রাত

বগুড়ার সোনাতলায় ব্রিজের এপ্রোচে মাটি ভরাট না করায় দুর্ভোগ

বগুড়ার সোনাতলায় ব্রিজের এপ্রোচে মাটি ভরাট না করায় দুর্ভোগ 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার পল্লিতে একটি ব্রিজের দু’পাশের এপ্রোচে মাটি ভরাট না করায় পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই মাটি ভরাটের দাবি করেছেন এলাকাবাসী। উপজেলার পাকুল্লা ইউনিয়নের মাঝিপাড়া (পূর্ব সুজাইতপুর) এলাকায় ত্রাণ ও পুনঃবাসন মন্ত্রণালয় একটি ব্রিজ নির্মাণ করে।

সম্প্রতি ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলেও এখন পর্যন্ত ওই ব্রিজের দু’পাশের এপ্রোচে মাটি ভরাট করা হয়নি। ফলে ওই পথ দিয়ে চরাঞ্চলের লোকজনের পাশাপাশি কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানান, ওই পথ দিয়ে আশেপাশের প্রায় ১৪টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ যাতায়াত করেন।

এছাড়াও প্রতিনিয়ত স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। কৃষক তাদের উৎপাদিত ফসল হাটে-বাজারে নিয়ে যান ওই পথ দিয়ে।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, ব্রিজটির নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এছাড়াও ব্রিজের চারপাশে ধান ক্ষেত থাকায় মাটি পাওয়া যাচ্ছে না। তবে মাটি ভরাটের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ব্রিজের এপ্রোচে মাটি ভরাট না করায় দুর্ভোগ

বগুড়ায় সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশনা মানা হচ্ছে না

 বগুড়ার ধুনটে গ্রামীন পথের ধারে সৌরভ ছড়াচ্ছে অবহেলায় বেড়ে ওঠা ভাঁটফুল

ময়লা-আবর্জনার দখলে নারুলী কৃষি ফার্মসংলগ্ন বগুড়া-চন্দনবাইশা সড়ক

বগুড়ার শিবগঞ্জে নারী ব্যাংক কর্মকর্তা খুন

বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে দিনব্যাপি আবিদুর রহমানের গণসংযোগ