ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ রাত

ময়লা-আবর্জনার দখলে নারুলী কৃষি ফার্মসংলগ্ন বগুড়া-চন্দনবাইশা সড়ক

ময়লা-আবর্জনার দখলে নারুলী কৃষি ফার্মসংলগ্ন বগুড়া-চন্দনবাইশা সড়ক

স্টাফ রিপোর্টার : বগুড়া-চন্দনবাইশা সড়কের নারুলী কৃষি ফার্মের দেয়াল ঘেঁষে সড়কটির একাংশ দখল করে দিনের পর দিন ফেলা হচ্ছে বগুড়া পৌরসভার ময়লা-আবর্জনা। নিয়ম করে দুই ওয়ার্ডের আবর্জনা এখালে ফেলা হলেও নিয়ম করে তা অপসারণ করা হয় না। এতে আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া-চন্দনবাইশা সড়কের নারুলী কৃষি ফার্মের দেয়াল ঘেঁষে সড়কটি প্রায় অর্ধেক থাকে ময়লা-আবর্জনার দখলে। বগুড়া পৌরসভার ৬ ও ২০নং ওয়ার্ডের বাসাবাড়ির ময়লা জমা করা হয় সড়কটির চেকপোস্ট মোড় এলাকায়। প্রতিদিন ভ্যানে করে এখানে ময়লা-আবর্জনা ফেলা হলেও নিয়মিত তা অপসারণ করা হয় না।

স্থানীয়দের অভিযোগ, ময়লা-আবর্জনার দুর্গন্ধে তারা অতিষ্ঠ। স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি পৌর কর্তৃপক্ষকে বলেও সমাধান হয়নি এই সমস্যার। তাদের অভিযোগ, নাটাইপাড়া চেকপোস্ট মোড়ে এক সময় যাত্রী ছাউনি ছিল।

দুই উপজেলার গন্তব্যে যাওয়া অনেক মানুষই এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবাহী বাসও এখানে বাস থামিয়ে শিক্ষার্থী ওঠানামা করতো। তবে সড়ক দখল করে ময়লা ফেলা এবং তা অপসারণ না করায় জায়গাটি এখন জনজীবনের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন


স্থানীয় দোকানীরা বলছেন, পৌর কর্তৃপক্ষের খামখেয়ালিতে তাদের ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। প্রচন্ড রোদ আর তীব্র গরমে আবর্জনার দুর্গন্ধে আশেপাশে টেকা যায় না। দিনভর ময়লা-আবর্জনা সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। বর্ষাকালে আরও দুরাবস্থা সৃষ্টি হয়। অথচ কেউ এ ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না।

এদিকে সড়কটির যে অংশে ময়লা-আবর্জনা ফেলা হয় তারও অপর পাশের একাংশ ধসে গেছে। এতে ময়লা ও দুর্গন্ধ এড়াতে ঝুঁকি নিয়ে চলাচলা করছে বিভিন্ন ধরনের যানবাহন। চালকদের অভিযোগ, ভাঙা সড়কের পাশে এভাবে ময়লা-আবর্জনা ফেলায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

জানতে চাইলে বগুড়া পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা বলেন, ময়লা-আবর্জনা অপসারণে বগুড়া পৌরসভার নিজস্ব কোন পরিবহন নেই। ভাড়ায় চালিত পরিবহন পেলেও তা পর্যাপ্ত নয়, এছাড়াও জনবল সংকট দীর্ঘদিনের। সবমিলে নানা সংকটের মধ্যে পৌর শহরের বর্জ্য অপসারণে জোড়াতালি দিয়ে কাজ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লা-আবর্জনার দখলে নারুলী কৃষি ফার্মসংলগ্ন বগুড়া-চন্দনবাইশা সড়ক

বগুড়ার শিবগঞ্জে নারী ব্যাংক কর্মকর্তা খুন

বগুড়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে দিনব্যাপি আবিদুর রহমানের গণসংযোগ

গাইবান্ধা পলাশবাড়ীতে মোটরের সাথে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

রংপুরে রিলাই বাণিজ্য মেলা সম্পন্ন

রাজশাহী বোর্ডের ২৪৭ কেন্দ্রের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ : এসএসসি পরীক্ষা-২০২৬