কৃষি কার্ড বিতরণ উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল
ঢাবি প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী (১৪ এপ্রিল )কৃষি কার্ড বিতরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
শনিবার (৪ এপ্রিল) ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা “ধানের দেশ, গানের দেশ, বাংলাদেশ বাংলাদেশ”সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক। এছাড়াও শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। নেতাকর্মীরা জানান, কৃষি খাতে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং দেশের কৃষকদের সহায়তায় এমন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানাতেই তাদের এই আনন্দ মিছিল।
আরও পড়ুনউল্লেখ্য,আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সারা দেশে 'কৃষক কার্ড' বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1775149913.jpg)





