প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ বিকাল
অবকাঠামোগত সংস্কারে প্রশাসনের গাফিলতি: প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিবৃতি
অবকাঠামোগত সংস্কারে প্রশাসনের গাফিলতি: প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিবৃতি
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষে হঠাৎ পলেস্তারা খসে পড়ে দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্যাম্পাসের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এর আগেও একই বিভাগের চেয়ারম্যানের কক্ষে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছিল।
এছাড়া বিজ্ঞান ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, কলা ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার একাধিক অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে গত বছরের ভূমিকম্পের পর এসব ঝুঁকি আরও বেড়েছে বলে অভিযোগ করা হয়। সংগঠনটির দাবি, ভূমিকম্পের পর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কিছু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর কোনো সংস্কার বা রেট্রোফিটিং কাজ দৃশ্যমান হয়নি। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
এ ঘটনায় দ্রুত সংস্কার কাজ শুরু, ঝুঁকিপূর্ণ ভবনসমূহ মেরামত এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
তাদের মতে, শিক্ষার্থীদের জীবন কোনোভাবেই অবহেলার বিষয় হতে পারে না এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





