ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ০৭:০৫ বিকাল

এপ্রিলে তীব্র তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের আভাস

এপ্রিলে তীব্র তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের আভাস

চলতি এপ্রিল মাসজুড়ে দেশে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া একটি ঘূর্ণিঝড়ও আঘাত হানার শঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে প্রকাশিত এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

 
এতে বলা হয়, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কালবৈশাখী ও বজ্রঝড়েরও শঙ্কা রয়েছে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা ও মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি  ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
 
এছাড়া চলতি মাসে দেশের ওপর দিয়ে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে  ২-৪ টি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস)/মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
 
একই সময়ে বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
 
এছাড়া এপ্রিলে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে তীব্র তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের আভাস

নোয়াখালীতে ডিএনসির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন সাবেক সচিব বিজন কান্তি সরকার

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম

আমির হামজার বিরুদ্ধে আরেক মামলা, আদালতের সমন জারি