ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ১২:১৮ রাত

৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

ছবি: সংগৃহীত, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কআগামী ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে আবারও আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই সময়সীমা বেধে দিয়েছেন তিনি। দুই শর্ত মানতে ব্যর্থ হলে ইরানে নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প তার আগের একটি আল্টিমেটামের কথা স্মরণ করিয়ে লিখেছেন, ‌‌‘‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য দশ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। তাদের ওপর নরক নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।’’

একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সাফল্যের বিষয়ে তিনি লেখেন, ‘‘সবকিছুর পাশাপাশি আমরা একটি পারমাণবিক ইরানকেও বিদায় জানাচ্ছি।’’

আরও পড়ুন

এর আগে, গত ২১ মার্চ ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনও প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

ওই হুমকির দু’দিন পর তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হচ্ছে এবং তিনি বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। পরবর্তীতে তিনি এই সময়সীমা আবারও পিছিয়ে দেন; যা আগামী সোমবার রাত ৮টায় শেষ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

সাধারণ লোকের থেকেও আমি কম বুঝি : ভাইরাল তাজু

পাবনার সুজানগরে ২০টি বিল পানিশূন্য মাছ সংকট তীব্র

বগুড়ার সোনাতলায় ব্রিজের এপ্রোচে মাটি ভরাট না করায় দুর্ভোগ

বগুড়ায় সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশনা মানা হচ্ছে না