ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৪:২০ দুপুর

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩ এপ্রিল) এ বিষয়ে অবগত সূত্রের বরাতে আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সূত্রটি ফারসকে বলেছে, ‘গত ২ এপ্রিল একটি বন্ধুসুলভ দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ‘ক্রমবর্ধমান উত্তেজনা ও চ্যালেঞ্জের’ পরিপ্রেক্ষিতেই মার্কিন বাহিনীর পক্ষ তেকে এই প্রস্তাব এসেছে। সংবাদ সংস্থাটির মতে, ইরান লিখিতভাবে এই প্রস্তাবের কোনও জবাব দেয়নি। বরং তারা ‘মাঠ পর্যায়ে’ ভারি হামলা অব্যাহত রেখেছে। 

আরও পড়ুন

সূত্রটি আরও দাবি করে, লড়াই থামাতে মার্কিন কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক ডিপোতে হামলার খবর প্রকাশের পর নড়েচড়ে বসে তারা। সূত্র : আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

সন্ধ্যায় ঢাকায় ফিরছে সাফজয়ী যুবারা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা

জুলাই সনদের সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

আমিরকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ