প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৪:৫১ দুপুর
কসবা ও ব্রাহ্মণপাড়ায় ৩ কোটি ৪৪ লাখ টাকার শাড়ি ও চশমা জব্দ
কসবা ও ব্রাহ্মণপাড়ায় ৩ কোটি ৪৪ লাখ টাকার শাড়ি ও চশমা জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করেছে।
বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৩০ মার্চ) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২,৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।
অপরদিকে, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির আরেকটি টহলদল পৃথক অভিযানে ১৭,২৯৮ পিস উন্নতমানের চশমা আটক করে। যার বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
উভয় অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। আটককৃত চোরাচালান পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি মার্চ মাসে সুলতানপুর ব্যাটালিয়ন ১০ জন আসামিসহ মোট ১৬ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৩৩৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে, যা সীমান্ত নিরাপত্তায় তাদের কার্যকর ভূমিকার প্রতিফলন।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) বলেন, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যাতে বাংলাদেশ থেকে কোনো ধরনের তেল বা লুব্রিকেন্ট ভারতে পাচার না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774952758.jpg)
_medium_1774952252.jpg)


