ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৩:৩৫ দুপুর

ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর মৃত্যু

ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড নিতে এসে বখতিয়ার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বখতিয়ার উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা। তিনি হাজি রফি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন বখতিয়ার। এসময় উপস্থিত লোকজন তাকে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যায়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, বখতিয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর মৃত্যু

দ্রুত সময়ের মধ্যে দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা : স্বাস্থ্য সচিব

ইতালিসহ চারদলের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ আজ

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চায় ট্রাম্প

৪৩ ঘণ্টা পর পদ্মা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার