ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৩:৪২ দুপুর

খাগড়াছড়িতে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে সিআইডি

খাগড়াছড়িতে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে সিআইডি

খাগড়াছড়ি শহরের একটি জঙ্গল এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে শহরের পর্যটন হোটেল সংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, মৃত ব্যক্তি একজন ভবঘুরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন। তিনি জানান, মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল: দায় কার এবং প্রতিকার কোথায়

তেলআবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জ্বালানি তেলের দাম না বাড়ানো বিএনপি সরকারের এক অনন্য সফলতা :

খাগড়াছড়িতে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে সিআইডি

বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি!

হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প