ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ১১:১৬ রাত

রংপুর জেলায় ৮৫ জনকে ট্যাগ অফিসার নিয়োগ

রংপুর জেলায় ৮৫ জনকে ট্যাগ অফিসার নিয়োগ

রংপুর প্রতিনিধি: জ্বালানি তেল বিপণন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রংপুর জেলায় ৮৫ জনকে ট্যাগ অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দায়িত্ব পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট জ্বালানি তেল পাম্পগুলো তদারকি করছেন।

জেলা প্রশাসক এনামুল আহসান জানান, রংপুর মাহনগর, রংপুর সদর, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, গঙ্গাচড়া, পীরগাছা, পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় ৮৫টি জ্বালানি তেল পাম্প রয়েছে। এসকল পাম্পে বিভিন্ন পর্যায়ের ৮৫ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিদিন জ্বালানি তেল বিক্রি কার্যক্রম পরিচালনা তদারকি করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত রোববার জেলার ডিপোগুলোতে, ডিজেল ৭ হাজার ৫২২ লিটার, পেট্রোল ৩৩ হাজার ৫শ’ লিটার, অকটেন ১৪ হাজার লিটার ও কেরোসিন ২৭ হাজার লিটার মজুত রয়েছে। এদিকে নিরাপত্তার শংঙ্কায় রংপুরে তিনটি জ্বালানি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

মেঘনা ডিপোর ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী বলেন, আগে পাম্পগুলো সপ্তাহে দুইবার পেট্রোল-অকটেন নিলেও বর্তমানে প্রতিদিনই পাম্প থেকে চাহিদা আসছে। ফলে সেই অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়া পাম্পে গ্রাহকদের ভিড়ের কারণে নিরাপত্তার শঙ্কায় ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর জেলায় ৮৫ জনকে ট্যাগ অফিসার নিয়োগ

ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জ ইউনাইটেড স্কুলে চুরি, গ্রেফতার ২

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝড়ে মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

জুলাইকে পুঁজি করে দেড় বছরে ক্ষমতার সর্বোচ্চ ঘী তারা খেয়েছে : হান্নান মাসুদকে ছাত্রদলের আরিফ