ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ১০:১২ রাত

পাবনার চাটমোহরে অটোভ্যান চালক হত্যা ঘটনায় ২ জন রিমান্ডে

পাবনার চাটমোহরে অটোভ্যান চালক হত্যা ঘটনায় ২ জন রিমান্ডে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ইমরান হোসেন(১৭) নামে এক অটোভ্যান চালককে হত্যার ঘটনায় আটককৃত দুইজনকে রিমান্ডে নিয়েছে থানা পুলিশ। গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা চাটমোহর থানার এসআই আব্দুর রউফ আসামিদের তিনদিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন।

রিমান্ডে আনা আসামিরা হলো- নিহত ইমরানের চাচাতো ভাই উপজেলার শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে হেলাল উদ্দিন(৪২) ও চরপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে আল আমিন। হেলালকে ২ দিনের ও আল আমিনকে ১ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১২ মার্চ সকাল ৬টায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়ায় বড়াল নদের পাড়ে শ্মশানের পাশ থেকে অটোভ্যান চালক ইমরানের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ইমরান উপজেলার গুনাইগাছা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলো- শুকুরভাঙ্গা গ্রামের হানিফ আলীর ছেলে হেলাল উদ্দিন(৪২), একই গ্রামের কুরবান আলীর ছেলে সুমন(১৮), ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইজাজুল ইসলাম(২০)ও চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে আল আমিন(২৫)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন বলেন, হত্যাকারীরা ইমরানকে হত্যার বিষয়টি স্বীকার করলেও তারা এখনও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। অধিকতর জিজ্ঞাসাবাদ ও তথ্যের জন্যই রিমান্ডে আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে অটোভ্যান চালক হত্যা ঘটনায় ২ জন রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ একজন আটক

সংসদে নামাজ আদায়ের সময় জুতা হারিয়েছেন এমপি হানজালা

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট

জুলাই আমরা জন্ম দিয়েছি ,জুলাই আমাদের শেখাতে আইসেন না : নুরুল হক নুর