ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ১০:২০ রাত

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন মূলহোতা ধরাছোঁয়ার বাইরে

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন মূলহোতা ধরাছোঁয়ার বাইরে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের কাশিপুরে আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হাইকোর্টে রিট চলমান থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরইমধ্যে বালু উত্তোলন ও বিক্রি রোধে গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন পুলিশ টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় চাঁন মিয়ার জমিতে (বাগানে) স্তুপ করে রাখা অবৈধ বালু জব্দ করা হয়।

পরে জব্দকৃত বালু ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন চৌধুরীর জিম্মায় দেয়া হয়। এ ঘটনায় বীরগঞ্জ থানায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি উপ-সহকারী এবং মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তবে এখানেও মূলহোতাকে আইনের বাইরে রাখার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

এলাকাবাসীর অভিযোগ, উচ্চ আদালতে মামলা চলমান সত্ত্বেও প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে, যা নদীর স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটাচ্ছে এবং তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ির জন্য হুমকি তৈরি করছে।

বিষয়টি নিয়ে অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাননি তারা। এসময় অবিলম্বে বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি স্বীকার করে বলেন, অপরাধীরা যত শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন মূলহোতা ধরাছোঁয়ার বাইরে

পাবনার চাটমোহরে অটোভ্যান চালক হত্যা ঘটনায় ২ জন রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ একজন আটক

সংসদে নামাজ আদায়ের সময় জুতা হারিয়েছেন এমপি হানজালা

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট