ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ১০:৪৩ রাত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, আমরা খবর পেয়ে রাত ৭টার দিকে শহীদ মিনারের উত্তর পাশের ফুটপাত থেকে তাকে উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

সেখানে চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই। এসআই আসাদ আরো জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তবে ওই ব্যক্তিকে দেখতে অনেকটা ভবঘুরে প্রকৃতির মানুষের মতো মনে হচ্ছে।

আরও পড়ুন

প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

জুলাইকে পুঁজি করে দেড় বছরে ক্ষমতার সর্বোচ্চ ঘী তারা খেয়েছে : হান্নান মাসুদকে ছাত্রদলের আরিফ

পাবনার বেড়ায় অটোরিকশা চালক ফজলু হত্যার রহস্য উদঘাটন স্ত্রীসহ গ্রেফতার ৩

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন মূলহোতা ধরাছোঁয়ার বাইরে

পাবনার চাটমোহরে অটোভ্যান চালক হত্যা ঘটনায় ২ জন রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ একজন আটক