ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৬:১৭ বিকাল

প্রধানমন্ত্রীর থেকে সম্মাননা ও ক্রীড়া কার্ড পেলেন ঢাবি ছাত্র তাইম হাওলাদার

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাইম হাওলাদার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা লাভ করেছেন।

সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে ২ লাখ টাকার চেক, ক্রীড়া কার্ড ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠান শেষে তাইম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের জুডো ও কারাতে কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ড. উপমা কবীর, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া এবং প্রশিক্ষক ও কারাতে ইনচার্জ, উপ-পরিচালক নয়না চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে অসামান্য অবদানের জন্য তাইম হাওলাদারকে অভিনন্দন জানান।

আরও পড়ুন

তিনি আশা প্রকাশ করেন, এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতেও তার সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য আরও সুনাম বয়ে আনবে।

উল্লেখ্য, কারাতে খেলোয়াড় হিসেবে মো. তাইম হাওলাদার ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় জুনিয়র, ক্যাডেট ও সিনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করে মোট ২৬টি স্বর্ণপদক, ৬টি রৌপ্যপদক এবং ২টি তাম্রপদক অর্জন করেছেন। তাঁর এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে এক গৌরবময় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর থেকে সম্মাননা ও ক্রীড়া কার্ড পেলেন ঢাবি ছাত্র তাইম হাওলাদার

ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪ শিশু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক আইন লঙ্ঘনে ১০ মামলা

সব গুম-খুন, গণহত্যার বিচার হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪

আবারো নাম ভূমিকায় তানিয়া বৃষ্টি