ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জ ইউনাইটেড স্কুলে চুরি, গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের তৃতীয় তলার মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনায় দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
দু’জনের মধ্যে মূল চোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো- জেলা শহরের রামকৃষ্টপুর বানিপাড়া মহল্লার ইয়াকুব আলী টুকানের ছেলে মো. আবদুল্লাহ (২৯) এবং আরামবাগ মাদ্রাসাপাড়া মহল্লার এলাম হোসেনের ছেলে রহিম আলী (৪৫)।
পুলিশ জানায়, আজ সোমবার (৩০ মার্চ) এ ঘটনায় মামলা দায়েরের পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে মূল চোর আবদুল্লাহকে আদালতে তোলা হলে সে চুরিতে জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে আবদুল্লাহ ও পরে তার সহযোগী রহিমকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনমামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাল অধিকারী বলেন, গত ১৭ মার্চ গ্রীল ও দরজা ভেঙে চুরি করে আবদুল্লাহ। সে স্কুলের ৩টি টিভি ও ১টি আইপিএস সিস্টেম নিয়ে যায় যার মূল্য ৩ লক্ষাধিক টাকা।
এছাড়া সে চুরির জন্য একাধিক গ্রীল ও দরজা ভেঙে ৬০ হাজার টাকার ক্ষতিও করে বলে অভিযোগ করেছেন মামলার বাদি ও স্কুলের প্রধান শিক্ষক মো. হাফিজ উদ্দিন।
মন্তব্য করুন







