ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৯:২১ রাত

ধুনটে ভ্রাম্যমান আদালতে নারী সহ ২ মাদকসেবীর কারাদন্ড

ধুনটে ভ্রাম্যমান আদালতে নারী সহ ২ মাদকসেবীর কারাদন্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীন জনপদে মাদক দ্রব্য সেবন, প্রয়োগ ও ব্যবহারের দায়ে নারী সহ দুই মাদকসেবীর ৪৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান মাদকসেবীদের বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, উপজেলার নলডাঙ্গা গ্রামের খোকা মন্ডলের ছেলে ফুল মিয়া (৩২) ও সোহরাব আলী মন্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৪১)। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামটি এলাকায় মাদকসেবীদের আখড়া নামে পরিচিত। ওই গ্রামে অবাধে মাদক দ্রব্য সেবন ও ব্যবসা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে ফুল মিয়া ও  রোকেয়া খাতুন মাদক দ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিল। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রামমান আদালতের দল সেখানে অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাদের বিরুদ্ধে দন্ডাদেশ দেন। ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ভ্রাম্যমান আদালতে নারী সহ ২ মাদকসেবীর কারাদন্ড

বগুড়ার এক সাংবাদিকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ

জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক পরিবার

মাদারীপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ভস্মিভূত