সংবাদ সম্মেলন
বগুড়ার এক সাংবাদিকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে চাঁদা দাবির দুই লাখ টাকা না দেওয়ায় ‘শাজাহানপুর প্রতিদিন’ নামের ফেসবুক আইডি থেকে গুজব ছড়িয়ে হয়রানি করার অভিযোগ করা হয়েছে বেসরকারি টেলিভিশন একুশে টিভি’র জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছর রমজানের ঈদের আগে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে একুশে টিভি’র জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করেন। তারই ধারাবাহিকতায় গত ৮ মার্চ সকাল ১০টার দিকে শাহজাহানপুর সাব-রেজিস্ট্রি অফিসের দক্ষিণ পাশে তিনি বন্ধুদের সাথে অবস্থান করাকালে সাংবাদিক আবুল কালাম আজাদ তার সহযোগীদের সাথে নিয়ে এসে এবারের ঈদ খরচ বাবদ দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। উক্ত টাকা দিতে অস্বীকার করলে তাকে হুমকি দিয়ে বলেন, ‘টাকা না দিলে ফেসবুক ও ইউটিউবে তার বিরুদ্ধে এমন কনটেন্ট তৈরি করবেন তাতে ১০ লাখ টাকা দিয়েও কূলকিনারা পাবেন না।’ সেই হুমকির অংশ হিসেবে ফেসবুক আইডি থেকে একটি মিথ্যা রটনা প্রচার করেন। যাতে উল্লেখ করে-‘আমাকে নাকি বীরগ্রাম বাসস্ট্যান্ডে এলাকার স্থানীয়রা আটক রেখেছে। অথচ আমি সেদিন বীরগ্রাম হাটে যাইনি।’ আইয়ুব আলী আর বলেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের টার্গেট করে মব সৃষ্টির মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়া বিএনপি নেতাদের টার্গেট করে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ও সম্মান নষ্ট করার মিশনে নেমেছেন আবুল কালাম আজাদ। এসব ঘটনায় ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ করেছেন এবং তার এমন মিথ্যা রটনায় কেউ যেন কোন ভাবেই বিভ্রান্ত না হন এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
তবে এসব দাবি অস্বীকার করে সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, তাদের টেলিভিশনে ‘একুশের চোখ’ নামের এক অনুষ্ঠানে ওই স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে চাঁদা নেয়া সংক্রান্ত প্রতিবেদন তৈরির কারণে ওই নেতা তার ওপর ক্ষুব্ধ হন। অথচ কয়েকশ’ কৃষক ওই নেতার বিরুদ্ধে শাজাহানপুর থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, ওই ব্যক্তি প্রকৃত সত্য আড়াল করতেই তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773155382.jpg)


_medium_1773154356.jpg)

_medium_1773154629.jpg)