ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৮:৫৯ রাত

কুমিল্লায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে আয়মান (৭) ও আলজাইন (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়মান ও আলজাইন একই গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের সন্তান।

আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নতুন খনন করা একটি পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বলাকিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শরণখোলায় আস্ত ছাগল গিলে লোকালয়েই পড়ে ছিল সুন্দরবনের অজগর

বগুড়ায় হেরোইনকারবারির কারাদন্ড ও জরিমানা

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কর্মী না থাকায় দেশের সব আদালত ১১ মার্চ থেকে অচল হয়ে পড়ে