ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৯:১৭ রাত

বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেফতার

বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মানসিক ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। নিহত সঞ্জব আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। এ সময় গ্রামবাসি মানসিক ভারসাম্যহীন ঘাতক সুলতান মাহমুদকে (৩৫) আটক করে থানায় সোপর্দ করেছে।

এ ঘটনায় আজ শুক্রবার (৬ মার্চ) সকালে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদি হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে সুলতান মাহমুদকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুলতান মাহমুদ গোবিন্দপুর গ্রামের হোসেন আলীর ছেলে। সে নিহত সঞ্জব আলীর প্রতিবেশী নাতি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন (পাগল) হয়ে পড়েছে। পরিবার তাকে অনেক চিকিৎসা করেও সুস্থ করতে পারেনি। মাঝে মধ্যে পাগলামির মাত্রা বেড়ে গেলে পরিবারের লোকজন সুলতান মাহমুদকে শিকল বন্দি করে রাখে। আবার অনেক সময় স্বাভাবিক আচরণ করে সুলতান মাহমুদ।

আরও পড়ুন

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করেই সুলতান মাহমুদের পাগলামি বেড়ে যায়। এ সময় সঞ্জব আলী বাড়ি থেকে কৃষি কাজের উদ্যেশ্যে ফসলি মাঠের দিকে রওনা হন। পথিমধ্যে সুলতান মাহমুদের বাড়ির নিকট রাস্তায় পৌছে। তখন সুলতান মাহমুদ উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সঞ্জব আলীর মাথায় আঘাত করে। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় সঞ্জব আলী মারা যান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আসামি সুলতাল মাহমুদকে কারগারে পাঠানো হয়েছে। তার পরিবারের দাবি সুলতান মাহমুদ মানসিক রোগী। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় কোটি টাকা নিয়ে উধাও হওয়া জহুরুল গ্রেফতার

ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে

বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে এক ছাদের নিচে বিভিন্ন ছাত্রসংগঠন

‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারী পাম্পগুলোতে বাইকারদের ভিড়