ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৭:৩৯ বিকাল

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫দিনে ৮ জন মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫দিনে ৮ জন মাদক কারবারি গ্রেফতার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে গত ৫দিনে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জন মাদক কারবারিকে আটক করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এরা হলো- উপজেলার রজরমতলী আবাসনের কার্তিক দাসের ছেলে সম্পদ (৩৫), তারবাগান গ্রামের লফর আলীর ছেলে জাকির হোসেন (৩২), তোররা গ্রামের মুক্তার ছেলে মুরাদ হোসেন (১৭), ধীরগঞ্জ বাজার এলাকার আলম হোসেনের স্ত্রী রোজিনা বেগম (৩৫), হরিপুর শিমুল তলীর লিয়াকত আলীর ছেলে সোহাগ (২০), বাগানবাড়ির আব্দুল মান্নানের ছেলে নুরুল ইসলাম (৩৫), ভেটনা গ্রামের আব্দুর রহিমমের ছেলে সেলিম ওরফে ছুটন (৪০) ও জামুন মাহেলা বস্তী গ্রামের পউসা মোহম্মদের ছেলে তৈয়ব আলী (৪০)।

আরও পড়ুন

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত ৫দিনে ৮ জন মাদক কারবারিকে আটক করা হয়। থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে এবং এ অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান

নওগাঁর পোরশায় কোটি টাকা নিয়ে উধাও হওয়া জহুরুল গ্রেফতার

ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে

বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে এক ছাদের নিচে বিভিন্ন ছাত্রসংগঠন