ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৯:২১ রাত

ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে

ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে

ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলমান থাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ দেশটিতে। তবে বিয়ের তারিখ পূর্বনির্ধারিত থাকায় এক ইসরায়েলি  যুগল তাদের বিয়ে বাতিল না করে চার তলা নিচের বোমা আশ্রয়কেন্দ্রে আয়োজন করেন। বুধবার (৪ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, মূলত পেতাহ টিকভায় বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ। তবে ইরান যুদ্ধের কারণে সেই জায়গাটি বাতিল করতে হয়। পরে একই তারিখে তেল আবিবের ডিজেনগফ সেন্টার মলের পার্কিং লটে, যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, সেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

জানা যায়, আর্জেন্টিনা থেকে বিয়েতে যোগ দিতে এসেছিলেন মারিয়ানোফের পরিবার। তাই আর বিয়ে পিছিয়ে দিতে চাননি নবদম্পতি। অল্প সময়ের নোটিশে বন্ধু ও স্বজনদের নতুন ঠিকানায় আসার জন্য জানান তারা।
 
বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বহু ইসরায়েলি উপস্থিত ছিলেন, যারা সপ্তাহজুড়ে ওই বোমা আশ্রয়কেন্দ্রকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিলেন।
 
গত বুধবার এক অনুষ্ঠানে মারিয়ানোফ বলেন, উপস্থিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ছিলেন পরিবার ও ঘনিষ্ঠজন। বাকিরা আশ্রয়কেন্দ্রে আসা মানুষ, যারা আনন্দের সঙ্গে উদযাপন করেন।
 
তিনি বলেন, ‘মানুষ শুধু আমাদের উদযাপন করতে এবং খুশি করতে এসেছিল। এটি ছিল আবেগঘন ও অনন্য মুহূর্ত, যা বলার ভাষা আমাদের নেই।’

আরও পড়ুন

ল্যাসরি বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য। সবকিছুর মধ্যেও আমরা বিয়েটা করতে পেরেছি। অনুষ্ঠানটি আবেগঘন ও আনন্দময় ছিল এবং আমরা মারিয়ানোফ’র আর্জেন্টিনা থেকে আসা পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি উদযাপন করতে পেরেছি।
 
এর আগে, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর এতদিন ধরে পরিকল্পিত বিয়ের ভবিষ্যৎ নিয়ে নানা আবেগের মধ্যে ছিলেন তারা।
 
পরে মঙ্গলবার নবদম্পতি বিয়ের আনন্দে মেতে থাকাকালীন তেল আবিবে কয়েকবার সাইরেন বাজলেও, ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিরাপদে উদযাপন চালিয়ে যান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরবাসী খুব দ্রুতই বগুড়া সিটি কর্পোরেশনের সুবিধা পাবে : রেজাউল করিম বাদশা

হঠাৎ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল-শিবির মুখোমুখি পরে কোলাকুলি

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের বিরলে আ‘লীগ নেতা আ.সাত্তার গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২