গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মিয়ার উদ্দিন (৫০) ও শিশু আকাশ মিয়া (৪) নামের দুইজন নিহত হয়েছে। নিহত মিয়ার উদ্দিন উপজেলার মালেকাবাগ এলাকার আব্দুর রহমানের ছেলে ও আকাশ মিয়া কাটাবাড়ি এলাকার প্রবাসী মিন্টু মিয়ার ছেলে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার ভোরে কাটাবাড়ি ইউনিয়নের মালেকা বাদ গ্রামের মিয়ার উদ্দিন নামাজ পড়ার জন্য গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক দিয়ে মসজিদে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।
আরও পড়ুনঅপরদিকে, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি এলাকায় জুমার নামাজ আদায়ের জন্য বেরিয়ে পড়লে বাড়ির সামনে সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ট্রাক শিশুটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আকাশ মারা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রাখেন। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন






