ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ১০:০৫ রাত

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ব্যবসায়ীকে কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ব্যবসায়ীকে কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম নামে এক দুধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলা সদরের হারোপাড়া গ্রামের আহসাব আলীর ছেলে খায়রুল ইসলাম (১৯)। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার দুধ সংগ্রহ সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

ঘটনার সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুধ ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

আরও পড়ুন

এসময় ভেজাল দুধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ অর্থাদণ্ডাদেশ দেন। এসময় ২৪ লিটার ক্ষতিকর তৈলসহ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদল-শিবির মুখোমুখি পরে কোলাকুলি

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরের বিরলে আ‘লীগ নেতা আ.সাত্তার গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা-স্টলের মালিকের মৃত্যু