ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৮:৪৩ রাত

বগুড়ার কাহালুতে সরকারি জমি থেকে মাটি উত্তোলন করার অভিযোগে ট্রাক হেলপারকে কারাদণ্ড

বগুড়ার কাহালুতে সরকারি জমি থেকে মাটি উত্তোলন করার অভিযোগে ট্রাক হেলপারকে কারাদণ্ড

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগে মাটি বহনকারি ট্রাক হেলপার মো.কাজল (২৫)কে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত কাজল নাটোর জেলার নাটোর সদর উপজেলার চানপুর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের ঝাঁঝাহার (ঝাঁনজার) গ্রামের পাশে সড়কের মোড়ে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে, এ সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী ওই দিন রাত দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজলকে আটক করেন এবং ভূমি অপরাধ আইনের ধারায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেন। এসময় আদালতকে সহযোগিতা করে কাহালু থানার পুলিশ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় কোটি টাকা নিয়ে উধাও হওয়া জহুরুল গ্রেফতার

ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে

বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে এক ছাদের নিচে বিভিন্ন ছাত্রসংগঠন

‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারী পাম্পগুলোতে বাইকারদের ভিড়