ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৭:৪৫ বিকাল

সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত বিরোধে হামলা আহত ৩

সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত বিরোধে হামলা আহত ৩

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের  বাসিন্দা মাহাবুর রহমানের লিজ নেওয়া জমি চক মির্জাপুর এলাকায় অবস্থিত। ওই জমির চাষাবাদকে কেন্দ্র করে প্রতিবেশী নুর আমিন ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ভুক্তভোগীর অভিযোগ, গত ৩ মার্চ দুপুরে নুর আমিন তার জমিতে বিষ প্রয়োগ করার সময় পূর্ব শত্রুতার জেরে মাহাবুর রহমানের জমির কিছু অংশেও বিষ ছিটিয়ে দেন। এতে প্রায় ১০ হাজার টাকার ফসল নষ্ট হয়েছে।

পরদিন ৪ মার্চ বিকেলে মাহাবুর রহমান তার পুকুরে পোনা মাছ ছাড়তে গিয়ে জমির ক্ষতি দেখতে পান। এসময় নুর আমিনকে বিষয়টি জিজ্ঞাসা করলে কথা কাটাকাটির একপর্যায়ে নুর আমিনের ছেলে রুবেল ও আহাদ আলী দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে হামলা চালিয়ে জখম করে এবং তার শার্টের পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে লাঠির আঘাতে আরও ২জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

সেখানে রিপনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান। এ বিষয়ে তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন,  ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় কোটি টাকা নিয়ে উধাও হওয়া জহুরুল গ্রেফতার

ইরানি ক্ষেপণাস্ত্র গর্জনের মাঝেই মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে

বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে এক ছাদের নিচে বিভিন্ন ছাত্রসংগঠন

‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারী পাম্পগুলোতে বাইকারদের ভিড়