ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী ইসলামিক মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, বরিশাল থেকে টেকেরহাট পরিবহণ নামে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা করে। এ সময় বরিশালের উদ্দেশে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়।
আরও পড়ুনতিনি বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1772726229.jpg)


