ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৯:৫৮ রাত

ধামরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

ধামরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সুতিপাড়া-বাটুলিয়া সড়ককে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা তারেক হোসেন মল্লিক। তিনি পুলিশ হেডকোয়ার্টারে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। অপরজন সিংশ্রী গ্রামের বাসিন্দা কুদ্দুস (৫৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সুতিপাড়া-বাটুলিয়া সড়কে একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়  মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য তারেক হোসেন ও বাইসাইকেল আরোহী কুদ্দুস সড়কে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশ সদস্য ও বাইসাইকেল আরোহীর। পরে স্থানীয়রা ধামরাই থানা পুলিশে খবর দেয়। 

আরও পড়ুন

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। তবে নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

আর্থিক সচ্ছলতার জন্য বলিউড ছাড়েন রিমি

ফাইনালে পৌঁছতে ইংল্যান্ডের সামনে সুবিশাল ২৫৪ রানের লক্ষ্য

ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাধ্যের মধ্যে ঈদ কেনাকাটার ভরসাই যেন ফুটপাত

নারী দিবসে একই অনুষ্ঠানে বিচারকের সঙ্গে টুশি